Posts

ভ্যাকসিন নিন এবং নিরাপদে থাকুন

Image
  অসুস্থ্যতা আল্লাহ তা’আলার পক্ষ থেকে একটি পরীক্ষা। অসুস্থ্য হলে যথাযথ চিকিৎসা নেয়া রাসুলুল্লাহর সুন্নাহ। রাসুল (ﷺ) নিজে অসুস্থ্য হলে যেমনি চিকিৎসা গ্রহন করতেন, ঠিক তেমনি কাউকে অসুস্থ্য হতে দেখলেও চিকিৎসা নিতে বলতেন। . আবু হুরায়রা (রা:) হতে বর্ণিত, আল্লাহর রাসুল (ﷺ) ইরশাদ করেন: “আল্লাহ তা’আলা এমন কোন রোগ সৃষ্টি করেননি, যার নিরাময়ের উপকরণ তিনি সৃষ্টি করেননি।” [সহিহ বুখারি, হাদিস নম্বর ৫৬৭৮] . আল্লাহ তা’আলার অশেষ কৃপায়, চিকিৎসা বিজ্ঞানীরা করোনা ভাইরাসের ভ্যাকসিন তৈরীতে সক্ষম হয়েছেন। এটা আল্লাহ তা’আলার বিশেষ মেহেরবানী। তাই, আমাদের প্রত্যেকের উচিত— ব্যক্তিগত সুরক্ষা নিশ্চিত করতে, এই প্রতিষেধকটি গ্রহন করা। বৈশ্বিক এ মহামারিতে আমরা আমাদের অনেক বন্ধু-বান্ধব, আত্মীয়-স্বজন এবং অনেক কাছের মানুষকে হারিয়েছি, বিচ্ছেদের সে ক্ষত এখনো শুকায়নি। তাই, নতুন করে আমরা আমাদের আর কোন প্রিয়জনদের হারাতে চাই না। . বাংলাদেশে দেয়া ভ্যাকসিনটির ব্যাপারে যতদূর জানতে পেরেছি, ভ্যাকসিনটি কার্যকরী হিসেবে প্রমাণিত এবং এখন পর্যন্ত তেমন কোন মেজর সাইড ইফেক্ট নেই। ইতোমধ্যে দেশব্যাপী বিনামূল্যে করোনার টিকা প্রদান কার্যক...

মুমিনরা পরস্পর ভাই ভাই

Image
  إِنَّمَا الْمُؤْمِنُونَ إِخْوَةٌ فَأَصْلِحُوا بَيْنَ أَخَوَيْكُمْ ۚ وَاتَّقُوا اللَّهَ لَعَلَّكُمْ تُرْحَمُونَ. [الحجرات: ١٠] “মুমিনরা পরস্পর ভাই ভাই। অতএব, তোমাদের ভাইদের মধ্যকার সম্পর্ক পুনর্গঠিত করে দাও। আর, আল্লাহকে ভয় করো, যাতে তোমরা তাঁর অনুগ্রহ লাভ করতে পারো।” [সূরা আল-হুজুরাত, আয়াত: ১০)

টাইমলি ম্যারেজ

Image
  সময়ের কাজ সময়ে করতে হয়। বিয়ের সম্পর্ক— যৌবনের সাথে, ক্যারিয়ারের সাথে নয়। ক্যারিয়ার গড়ার জন্য পড়ে রয়েছে সারা জীবন। যৌবন আল্লাহর দেয়া এমন এক অমূল্য নেয়ামত, যেটা নবায়নযোগ্য নয়। তাই, যৌবনের শুরুতেই বিয়ে করুন এবং হালাল পন্থায় যৌবনকে উপভোগ করুন। . অন্ন, বস্ত্র এবং বাসস্থানের মতোই বিয়েও একটি বেইসিক নিড বা মৌলিক অধিকার। এটি একটি সহজাত বিষয় যেটাকে ইগনোর করার কোন সুযোগ নেই। বাংলাদেশের আবহাওয়া ও পরিবেশে একটি ছেলে অথবা মেয়ে গড়ে পনেরো-ষোল বছর বয়সেই পরিপূর্ণ সেক্সুয়াল অ্যাবিলিটি লাভ করে থাকে। কিন্তু তারা বিয়ের পিড়িতে গিয়ে বসে আরো দশ-পনেরো বছর পর। এই লম্বা সময় ধরে যৌন ক্ষুধা নিবারণের কোন বৈধ সুযোগ কি তাদের হাতে রয়েছে? না, নেই। উপরন্তু বিয়ের প্রশ্ন উঠলেই আসে সামাজিক যতো নিয়ম কানুনের দোহাই। . একটি মুসলিম সমাজে এটা অপ্রত্যাশিত, অমানবিক এবং সুস্পস্ট মানবাধিকার লঙ্ঘন। সন্তানের খাদ্য, শিক্ষা কিংবা চিকিৎসা ইত্যাদি চাহিদা মেটাতে, অভিবাবকগণ যতোটা সজাগ এবং সিরিয়াস, প্রাপ্তবয়স্ক সন্তানদের বৈধভাবে যৌন চাহিদা মেটানোর বন্দোবস্ত করাতে তারা ঠিক ততোটাই উদাসীন। নানান অজুহাত, বাহানা আর সামাজিকতার দোহাই দিয়ে, বি...

আপনার আদরের সন্তান প্রতিদিন কোথায় যায়?

Image
  আপনার আদরের সন্তান প্রতিদিন কোথায় যায়? কার সাথে মিশে? বাইরে কিভাবে সময় কাটায়? এসব ব্যাপারে নিয়মিত খোঁজ নিন এবং মনিটরিং করুন। বিশেষ করে, আপনার কন্যা সন্তানের নিরাপত্তার স্বার্থে প্রয়োজনে কিছুটা স্ট্রিক্ট হোন। সন্তানের প্রতি বাবা-মায়ের উদাসীনতা, নৈতিক মূল্যবোধের চর্চার অভাব এবং সন্তানকে অতিরিক্ত প্রশ্রয়—অধিকাংশে তাদের উচ্ছৃঙ্খল ও অবাধ্য করে তোলে। আপনার সামান্য অবহেলায় নষ্ট হয়ে যেতে পারে তাদের উজ্জ্বল ভবিষ্যত, এমনকি বিপন্ন হতে পারে তাদের সুন্দর জীবন। উঠতি বয়সের তরুণ তরুণীদের ক্ষেত্রে— সঙ্গদোষ একটি বড় সমস্যা। কু-সঙ্গে বিপথগামীদের সাথে মিশে, আপনার প্রিয় সন্তানটিও হয়ে যেতে পারে মাদকাসক্ত কিংবা জড়িয়ে পড়তে পারে কোন কিশোর গ্যাং এর সাথে অথবা সেক্সুয়ালি এবিউজ্ড হতে পারে আপনার আদরের মেয়েটিও। তাই আদর, সোহাগ আর আহ্লাদের পাশাপাশি সন্তানকে যথাযথ শাসন করুন এবং নৈতিকতার শিক্ষা দিন। আর তা না হলে, পরম মমতায় আগলে রাখা আপনার আদরের সন্তানটিও, সঙ্গদোষে হয়ে উঠতে পারে অন্ধকার পথের যাত্রী।

মধু এবং পুদিনা পাতা দিয়ে লাল চা!

Image
  মধু এবং পুদিনা পাতা দিয়ে লাল চা! ইংরেজীতে “মিন্ট টি ওয়িথ হানি”! আমার ফেইভ্রেট! প্রায় প্রতিদিনই পান করি। ঠান্ডা, জ্বর এবং সর্দি-কাশিতে বেশ উপকারী। স্মেলটাও অসাধারণ! ট্রাই করেছেন কখনো?

পারিবারিক সাদাকা বক্স

Image
  “আল্লাহর রাস্তায় দানের উপমা হচ্ছে— এমন একটি শস্যবীজের মতো, যাতে উৎপন্ন হয় সাতটি শিষ আর প্রতিটি শিষে থাকে শত শস্যদানা। আল্লাহ যাকে ইচ্ছা বহুগুণ প্রবৃদ্ধি দান করেন। আল্লাহ তায়ালা অত্যন্ত প্রাচুর্যময়, সর্বজ্ঞ।” [সূরা বাকারাহ: ২৬১]